বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পিএম
সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে গ্রেপ্তার ৩

সুন্দরবনে বন বিভাগের টহল দলের ওপর হামলা ও বিষ দিয়ে মাছ শিকারের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক দম্পতি ও বিষ বিক্রেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৮ নভেম্বর) দুপুরে গ্রেপ্তার তিনজনকে আদালতে পাঠানো হয়েছে।

এর আগে, শনিবার (৭ নভেম্বর) রাতে মোংলা ও দাকোপ থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. সোহেল শেখ (৩৬), তার স্ত্রী লাইজু বেগম (৩২) এবং বিষ বিক্রেতা মো. সেলিম মিয়া (৫২)। তাদের মধ্যে সোহেল ও লাইজুর বিরুদ্ধে বন বিভাগের টহল দলের ওপর হামলার অভিযোগ রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে মোংলা ও দাকোপ থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে মোংলার জয়মনি এলাকা থেকে সোহেল শেখ ও তার স্ত্রী লাইজু বেগমকে গ্রেপ্তার করে। পরে জিজ্ঞাসাবাদে তারা মোংলা বাজারের সার ও কীটনাশক বিক্রেতা সেলিম মিয়ার দোকান থেকে মাছ শিকারের জন্য বিষ কেনার তথ্য দেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। এরপর একই রাতে সেলিম মিয়াকেও গ্রেপ্তার করে দাকোপ থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গত ২ নভেম্বর সুন্দরবনের ছোট জোংড়া খালে বন বিভাগের টহল দলের ওপর হামলার ঘটনা ঘটে। ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে জোংড়া বন টহল ফাঁড়ির ইনচার্জ মো. মতিউর রহমান সঙ্গীয় সদস্যদের নিয়ে টহল দেওয়ার সময় খালের পানিতে বিষ প্রয়োগ করে মাছ শিকারের অভিযোগে একটি নৌকা জব্দ করতে যান। এ সময় দেশীয় অস্ত্র নিয়ে কয়েকজন তাদের ওপর হামলা চালান। এতে ফাঁড়ির ইনচার্জ মতিউর রহমান ও নৌকার চালক মো. এরশাদ আলী আহত হন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...