বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বিজ্ঞাপন

‘দেখতে খারাপ লাগে’ অজুহাতে ১৫ শিক্ষার্থীর চুল কেটে দিলেন প্রধান শিক্ষক

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পিএম
‘দেখতে খারাপ লাগে’ অজুহাতে ১৫ শিক্ষার্থীর চুল কেটে দিলেন প্রধান শিক্ষক

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে কেটে দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। চতুর্থ ও পঞ্চম শ্রেণির এসব শিক্ষার্থীর চুল এভাবে কেটে দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকেরা। এ ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের কোলার পালশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত প্রধান শিক্ষকের নাম শহিদুল ইসলাম। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন অভিভাবকেরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন বিদ্যালয়ের চতুর্থ ও পঞ্চম শ্রেণির অন্তত ১৫ শিক্ষার্থীর মাথার সামনের অংশের চুল কাঁচি দিয়ে কেটে দেন প্রধান শিক্ষক শহিদুল ইসলাম। এতে শিক্ষার্থীদের চুলের স্বাভাবিক আকৃতি নষ্ট হয়ে যায়। এমন ঘটনায় বিব্রতকর পরিস্থিতিতে পড়ে শিশুরা।

অভিভাবকদের অভিযোগ, চুল কেটে দেওয়ার পাশাপাশি ওই শিক্ষক এর আগেও শিক্ষার্থীদের অকারণে মারধর করেছেন। এমনকি এক শিক্ষার্থীর ভ্রুর চুল কেটে দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়। ভিডিওতে ভুক্তভোগী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের প্রধান শিক্ষকের আচরণ নিয়ে অভিযোগ করতে দেখা যায়।

মিলন নামের এক অভিভাবক জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। পরে বাড়ি ফিরে দেখেন, তার ছেলে ফাহামুদ হোসাইনের মাথার চুলও একইভাবে কেটে দেওয়া হয়েছে। অথচ তার ছেলের মাথায় স্বাভাবিক ও সুন্দর চুল ছিল। এ ঘটনা নিয়ে বিদ্যালয়ে উত্তেজনা তৈরি হয়েছে বলেও জানান তিনি।

আরেক অভিভাবক রকেট হোসেন বলেন, প্রায় ১৫ শিশুর মাথার চুল কেটে দেওয়া হয়েছে। শীতের সময়ে এভাবে চুল কেটে দেওয়ায় শিশুরা বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে। এর আগেও ওই শিক্ষক এক শিক্ষার্থীর ভ্রুর চুল কেটে দিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন রকেট হোসেন।

মিতু বানু নামের আরেক অভিভাবক অভিযোগ করেন, কয়েক দিন আগে তার ছেলেকে মারধর করা হলে তার দুই পা রক্তাক্ত হয়ে যায়। ভয়ে এখন সে বিদ্যালয়ে যেতে চাইছে না। একজন শিক্ষকই যদি বিদ্যালয়ে শিশুদের ওপর নির্যাতন চালান, তাহলে শিশুরা কোথায় নিরাপদ থাকবে? এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...