ভোলায় খেলতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

ভোলা সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আলিফা নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আলিফা ওই এলাকার মো. নিরব হোসেনের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, দুপুরে বাড়ির আঙিনায় খেলছিল আলিফা। এ সময় সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। শিশুটির মা শিরিন আক্তার তখন ঘরের কাজে ব্যস্ত ছিলেন। কিছু সময় পর আলিফার কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

