রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালক নিহত

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বদিয়ার রহমান তাঁর ভ্যানটি পাশে রেখে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আর্ফিদি হাসানও গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে যশোর হাসপাতালে পাঠান।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমরান আলম বলেন, রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় ভ্যানচালকের মৃত্যু হয়েছে। আহত মোটরসাইকেল আরোহীকে স্থানীয় লোকজন হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি।
সারাদেশ থেকে আরও পড়ুন

