বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

দেশকে অস্থিতিশীল করে সংঘাত তৈরি করবেন না: হারুনুর রশিদ আজাদ

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০৮:১০ পিএম
দেশকে অস্থিতিশীল করে সংঘাত তৈরি করবেন না: হারুনুর রশিদ আজাদ

তিনি আরও বলেন, ছাত্ররা বলছে, শেখ হাসিনা হেলিকপ্টারে পালিয়েছেন, তারেক রহমান কীভাবে লন্ডনে যাবেন, সেটা ঠিক করেন। এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ আচরণ থেকে বিরত থাকুন। আমরা শুধু আমাদের নেতাকর্মীদের সংযত রাখতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে সুস্থ ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে চান। তাঁর বক্তব্যে কখনো অশালীনতা প্রকাশ পায়নি। তিনি ঐক্য ও সহাবস্থানের রাজনীতি প্রতিষ্ঠা করতে চান।

বিপথগামী ছাত্রদের রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত বক্তব্য পরিহারের আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, আমরা দেশে একটি সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ চাই। কোনো ধরনের সংঘাত বা অস্থিতিশীলতা কাম্য নয়। সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে, যাতে কোনো অপশক্তি রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিতে না পারে।

বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাক্ষ্যা চন্দ্র দাসের সভাপতিত্বে এবং চৌমুহনী পৌরসভা বিএনপির সদস্য সচিব মহসিন আলমের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন- চৌমুহনী পৌরসভা বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, বেগমগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজমুল গনি চৌধুরী মান্না, যুগ্ম আহ্বায়ক মোরশেদুল আমিন ফয়সালসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...