নিখোঁজের ১৮ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল শিশুর মরদেহ

স্থানীয়রা জানায়, শনিবার দুপুর ১২টার পর থেকে ইয়াছিনকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্য ও স্বজনেরা আশপাশে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে ওই দিন রাতে শিশুটির বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
শিশুর বাবা মো. জিতু মেয়া জানান, আমার অবুঝ ছেলের সঙ্গে বা আমাদের সঙ্গে কারও কোনো শত্রুতা নেই। কারও প্রতি আমাদের সন্দেহও নেই। হয়তো খেলতে গিয়ে সে পানিতে পড়ে মারা গেছে। আমরা ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের আবেদন করেছি।’
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

