ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর রাকীন

আগামী ১১ থেকে ১৪ নভেম্বর ভিয়েতনামের ফান থিয়েট শহরের তিয়েন থানহ এলাকায় অবস্থিত নোভাওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল টেনিস কমপ্লেক্সে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ থেকে চারজন খেলোয়াড় ও একজন কোচ আজ রোববার রাতে ভিয়েতনামের উদ্দেশে রওনা হবেন। তাঁদের মধ্যে রয়েছেন রাজশাহীর রাকীন রহমান।
প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রসঙ্গে রাকীন রহমান বলেন, এত বড় একটি আন্তর্জাতিক আসরে অংশ নিতে যাচ্ছি, এতে আমি অত্যন্ত আনন্দিত। আমি সবার কাছে দোয়া চাই। আমরা যেন এ প্রতিযোগিতায় ভালো ফলাফল অর্জন করে দেশের সম্মান বয়ে আনতে পারি।
সারাদেশ থেকে আরও পড়ুন

