ভোমরা বন্দর থেকে ১০ টন চাল আত্মসাৎ, প্রায় দেড় বছর পর গ্রেপ্তার ৪

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে সাড়ে ৫ লাখ টাকা মূল্যের ১০ টন চাল আত্মসাতের মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় কুমিল্লা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় নম্বর প্লেট পরিবর্তন করে প্রতারণার কাজে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়েছে।
গতকাল শনিবার ভোরে কুমিল্লার চান্দিনা ও দেবিদ্বার এবং চট্টগ্রামের কোতোয়ালি ও বায়েজিদ থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কুমিল্লার চান্দিনা উপজেলার ছায়কোট গ্রামের সিরাজ মিয়া, দেবিদ্বার উপজেলার উজানীকান্দি গ্রামের মো. খলিলুর রহমান, উজানীজোড়া গ্রামের রফিকুল ইসলাম এবং ভোলা জেলার দক্ষিণ সৈয়দপুর গ্রামের হাবিবুর রহমান।
সারাদেশ থেকে আরও পড়ুন

