বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

আ.লীগ নেতাকর্মীদের দেশে এসে মামলার বিচার ও সাজা মোকাবিলা করা উচিত: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পিএম
আ.লীগ নেতাকর্মীদের দেশে এসে মামলার বিচার ও সাজা মোকাবিলা করা উচিত: সেতুমন্ত্রী

স্টিল কম্পোজিট আই-গার্ডার প্রযুক্তিতে নির্মিতব্য সেতুটির দৈর্ঘ্য হবে ১৫১ দশমিক ৯০ মিটার এবং প্রস্থ ১০ দশমিক ৩০ মিটার। দুই লেনের সেতুটিতে তিনটি স্প্যান, দুটি পিয়ার, দুটি অ্যাবাটমেন্ট ও ১৫টি গার্ডার থাকবে। সেতুটির নেভিগেশন ক্লিয়ারেন্স নির্ধারণ করা হয়েছে ৭ দশমিক ৬২ মিটার।

সেতুর উভয় পাশে ৬০০ মিটার সংযোগ সড়ক নির্মাণ করা হবে। এ জন্য ১ দশমিক ৪৭৮ একর জমি অধিগ্রহণের পরিকল্পনা রয়েছে।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণবিষয়ক সম্পাদক কামরুজ্জামান রতন, মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো।

টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিকের সভাপতিত্বে সন্ত্রাসবিরোধী সমাবেশে প্রধান বক্তা ছিলেন সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

সমাবেশে টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি খান মনিরুল মনি পল্টন, সহসভাপতি আক্তার হোসেন মোল্লা, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান রিকো, সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বেতকা ইউনিয়ন বিএনপির সভাপতি কে এম জহিরুল ইসলাম লেলিন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...