হামলা চালিয়ে হাতকড়াসহ ছিনিয়ে নেওয়া হলো নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে, আটক ৭

ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এরপর বেলা ৩টার দিকে সিরাজ মোল্লার বাড়িসহ দপদপিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় হামলায় জড়িত থাকার অভিযোগে সাতজনকে আটক করা হয়।
আটক সাতজনের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন—মো. সোহেল হাওলাদার (২৭), মিল্টন হাওলাদার (২০), রাশেদ মৃধা (২৫) ও শহিদুল ইসলাম (২৮)। সোহেল ও মিল্টনের বাড়ি ভরতকাঠি গ্রামে। রাশেদের বাড়ি বাবুগঞ্জে এবং শহিদুলের বাড়ি গৌরিপাশা গ্রামে। আটক অন্য তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সারাদেশ থেকে আরও পড়ুন

