বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

কর্ণফুলীতে কারখানার গেট কেটে হামলা-লুটপাটের অভিযোগ, মামলা

নিজস্ব প্রতিবেদক০৮ নভেম্বর ২০২৬, ১০:১৯ পিএম
কর্ণফুলীতে কারখানার গেট কেটে হামলা-লুটপাটের অভিযোগ, মামলা

চট্টগ্রামের কর্ণফুলীতে জমি ভাড়ার বিরোধের জেরে বেঞ্চমার্ক অ্যাপারেলস লিমিটেড নামে একটি কারখানায় সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে কর্ণফুলী থানায় মামলা হয়েছে। অভিযোগে কারখানার নিরাপত্তাকর্মীদের মারধর ও প্রায় দুই লাখ টাকার মালামাল লুটের কথা বলা হয়েছে।

গত ৩০ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে কর্ণফুলী উপজেলার খোয়াজনগর আজিমপাড়া এলাকায় কারখানাটিতে এ ঘটনা ঘটে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মেসার্স এনআই সিন্ডিকেট অটো ইন্ডাস্ট্রির মো. নাছির উদ্দিনের নেতৃত্বে অন্য অভিযুক্ত ও অজ্ঞাতনামা ১৪ থেকে ১৫ জন দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও রড নিয়ে কারখানার প্রধান ফটকে যান। পরে তাঁরা গ্রাইন্ডার মেশিন দিয়ে লোহার গেট কেটে কারখানায় অনধিকার প্রবেশ করেন। এ সময় কারখানার নিরাপত্তাকর্মী মো. আব্দুল মান্নান (২৪), মো. রাশেদ (১৭) ও মো. মোস্তাককে (৪২) কিল-ঘুষি ও হকিস্টিক দিয়ে মারধর করা হয়। আহত অবস্থায় তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...