হরিরামপুরে জমির বিরোধে মারধর, প্রাণ গেল নারীর

মানিকগঞ্জের হরিরামপুরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের মারধরে ময়না বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় চঞ্চল নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
আজ রোববার বিকেল ৪টার দিকে উপজেলার কোকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ময়না বেগম ওই গ্রামের আক্কাস আলীর স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুই শতাংশ জমির মালিকানা নিয়ে প্রতিবেশী আইয়ুব আলীর ছেলে চঞ্চল ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে ময়না বেগমের বিরোধ চলছিল। আজ বিকেলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এতে ময়না বেগম গুরুতর আহত হন।
সারাদেশ থেকে আরও পড়ুন

