পুলিশ লাইনসের সামনে রাখা বিআরটিসির বাসে আগুন

এর আগে ২০১৫ সালের ১৪ মার্চ বরগুনা শহরের পশ্চিম বরগুনা এলাকায় বিআরটিসির একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। সোনিয়া সিনেমা হলের সামনে পার্কিং করে রাখা ওই বাসটির প্রায় অর্ধেক পুড়ে যায়। এ ঘটনায় ৪৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছিল বলে সে সময় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা যায়। ওই ঘটনার পর বাসের নিরাপত্তার কথা বিবেচনা করে পুলিশ লাইনসের সামনে বাস পার্কিং করার ব্যবস্থা করা হয়। তবে এবার সেই পুলিশ লাইনের সামনেই বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটল।
বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদৎ মো. হাচনাইন পারভেজ বলেন, মধ্যরাতে পুলিশ লাইনসের সামনে পার্কিং করে রাখা বিআরটিসির বাসে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো শনাক্ত করা যায়নি। জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ।
সারাদেশ থেকে আরও পড়ুন

