বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
চুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্ক
বিজ্ঞাপন

তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ১১:৪০ এএম
তেঁতুলিয়ায় তাপমাত্রা নামল ১৫ ডিগ্রিতে

উত্তরের জেলা পঞ্চগড়ে হিমেল বাতাসে শীতের অনুভূতি বাড়ছে। দিনের বেলায় রোদে কিছুটা উষ্ণতা অনুভূত হলেও সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কমতে থাকে তাপমাত্রা। গত ২৪ ঘণ্টার ব্যবধানে তাপমাত্রার পারদ আরও এক ডিগ্রি কমেছে।

সোমবার (৯ নভেম্বর) সকাল ৬টা ও ৯টায় তেঁতুলিয়ায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি।

আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, দিনে গরম আবহাওয়া বিরাজ করলেও রাত থেকে সকাল পর্যন্ত হিমালয়ের হিমেল বাতাসে বাড়ছে শীতের অনুভূতি। সেই সঙ্গে ভোরে কখনও হালকা কুয়াশা থাকলেও অধিকাংশ দিন জেলার চারপাশ ঘন কুয়াশায় ঢেকে থাকছে।

গত এক সপ্তাহ ধরে জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১৬ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। রোববার সকাল ৬টা ও ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

জেলা শহরের বাসিন্দা আরিফুর রহমান বলেন, শীতের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে বদলাতে শুরু করেছে জেলার প্রকৃতি। রাতে ও সকালে শীত বেশি অনুভূত হচ্ছে। এ দুই সময়ে গরম কাপড় পরে প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে বের হতে হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, রোববার সকাল ৯টায় ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এক দিনের ব্যবধানে তাপমাত্রা আরও এক ডিগ্রি কমে ১৫ ডিগ্রিতে নেমেছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ১০০ শতাংশ। রোববার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...