এক দিন আগে জামিন, কারামুক্তির দিন হাসপাতালে মৃত্যু আওয়ামী লীগ নেতার

বিষয়টি নিশ্চিত করে কিশোরগঞ্জ জেলা কারাগারের (১) জেল সুপার জাহানারা বেগম বলেন, ‘রঞ্জিত কুমার ঘোষ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। কারা হাসপাতালেই তিনি চিকিৎসাধীন ছিলেন। আজ সকালে অসুস্থতা বেড়ে যাওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য (সৈয়দ নজরুল ইসলাম) হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান।’
রঞ্জিত কুমার ঘোষের ভাগনে মৃণাল কান্তি দাস তাঁর মামার জামিন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল রোববার রঞ্জিত কুমারের জামিন মঞ্জুর করেন আদালত। এবং আজ সোমবার সকালে তাঁর কারামুক্ত হওয়ার কথা ছিল। কিন্তু মুক্তি পাওয়ার আগেই তিনি দুনিয়ার সবকিছু থেকেই মুক্তি নিয়ে পরপারে চলে গেলেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

