বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

ফেসবুকে পোস্ট দিয়ে দল ছাড়লেন এনসিপি নেতা

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পিএম
ফেসবুকে পোস্ট দিয়ে দল ছাড়লেন এনসিপি নেতা

ফেসবুকে পদত্যাগের ঘোষণা দিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ছাড়লেন লক্ষ্মীপুরের রামগঞ্জ পৌর শাখার সদস্যসচিব মো. জহিরুল ইসলাম জহির। ব্যক্তিগত কারণের কথা জানিয়ে দলের সব সাংগঠনিক দায়িত্ব ও সদস্যপদ থেকে অব্যাহতি নিয়েছেন তিনি।

সোমবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

ফেসবুক পোস্টে জহিরুল ইসলাম লেখেন, ‘দীর্ঘদিন একসঙ্গে কাজ করার পর ব্যক্তিগত কারণে আমি এনসিপির রামগঞ্জ পৌর শাখার সব সাংগঠনিক দায়িত্ব ও সদস্যপদ থেকে অব্যাহতি নিচ্ছি। প্রতিটি মুহূর্তের অভিজ্ঞতার জন্য আমি কৃতজ্ঞ এবং দলের উত্তরোত্তর সাফল্য কামনা করি।’

ফেসবুকে দেওয়া পোস্ট।
ফেসবুকে দেওয়া পোস্ট।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে জহিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘আমি এনসিপি থেকে পদত্যাগ করেছি। এর পেছনে ব্যক্তিগত কিছু কারণ রয়েছে। এর বাইরেও কিছু বিষয় আছে, যা আপাতত বলা যাবে না।’

দলীয় সূত্র ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জহিরুল ইসলাম বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত একটি পরিবারের সন্তান। তার বাবা দুলাল আটিয়া ২০২৫ সালে স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। এর আগে তিনি পৌর বিএনপির সদস্য নির্বাচিত হন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...