সিএমএম কোর্ট প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণ, দুজনকে গ্রেপ্তার

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে।
ডিএমপির প্রসিকিউশন বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মাহমুদ সোহেল এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ বলেছে, ককটেল বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। পাশাপাশি তাঁদের ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সারাদেশ থেকে আরও পড়ুন

