বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১আগামী ৩ বছরের মধ্যে আমরা নিজের দেশের তৈরি স্যাটেলাইট আকাশে পাঠাব: প্রধানমন্ত্রী
বিজ্ঞাপন

খুলনায় চাঁদাবাজির ভয়ে বন্ধ হচ্ছে একের পর এক ফার্মেসি

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ০৮:২০ পিএম
খুলনায় চাঁদাবাজির ভয়ে বন্ধ হচ্ছে একের পর এক ফার্মেসি

খুলনা নগরীতে চাঁদাবাজির অভিযোগে একের পর এক ওষুধের দোকান বন্ধ হয়ে যাচ্ছে। পিটিআই মোড়ের চয়নিকা ফার্মেসির পর এবার বন্ধ রাখা হয়েছে রূপসা স্ট্যান্ড রোডের মেসার্স মল্লিক ব্রাদার্স ফার্মেসি।

সোমবার (৯ নভেম্বর) বিকেল থেকে চাঁদা দাবির প্রতিবাদ ও নিরাপত্তাহীনতার আশঙ্কায় রূপসা ট্রাফিক মোড় এলাকার আরও ১০ থেকে ১২টি ওষুধের দোকান বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। এতে জরুরি ওষুধ কিনতে এসে ভোগান্তিতে পড়ছেন রোগী ও তাদের স্বজনেরা।

অভিযোগ উঠেছে, একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা মল্লিক ব্রাদার্স ফার্মেসির কাছে চাঁদা দাবি করেছে। এ ঘটনায় আতঙ্কিত হয়ে প্রতিষ্ঠানটি বন্ধ রাখা হয়েছে।

মল্লিক ব্রাদার্সের মালিকের ছোট ভাই মোস্তফা আলী বলেন, রোববার দুটি মোটরসাইকেলে করে পাঁচ-ছয়জন ব্যক্তি তাদের দোকানে আসেন। এ সময় তারা এলোপাতাড়ি কথা বলতে শুরু করেন। একপর্যায়ে বলেন, ‘আপনাদের কাছে আগে ভাই টাকা চেয়েছে, আপনারা দেননি। টাকা না দিলে আপনাদের তুলে নিয়ে যাওয়া হবে।’

এদিকে সোমবার বিকেল থেকে রূপসা ট্রাফিক মোড়সংলগ্ন ১০ থেকে ১২টি ওষুধের দোকান বন্ধ রয়েছে। এক দোকানমালিক জানান, বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির (বিসিডিএস) সিদ্ধান্তে তারা দোকান বন্ধ রেখেছেন। তবে সমিতির খুলনা জেলা শাখা জানিয়েছে, দোকান বন্ধ রাখার বিষয়ে তাদের কোনো সিদ্ধান্ত নেই। অন্যদিকে নগরীর আহসান আহমেদ রোডের ওষুধের দোকানগুলো খোলা রয়েছে।

চাঁদা দাবির অভিযোগ ও আতঙ্কে বন্ধ রূপসা ট্রাফিক মোড় এলাকার ওষুধের দোকান। ছবি : এশিয়া পোস্ট
চাঁদা দাবির অভিযোগ ও আতঙ্কে বন্ধ রূপসা ট্রাফিক মোড় এলাকার ওষুধের দোকান। ছবি : এশিয়া পোস্ট

বিসিডিএসের খুলনা জেলা শাখার আহ্বায়ক খান মাহাতাব আহমেদ বলেন, রূপসা ট্রাফিক মোড়ের কয়েকটি ওষুধের দোকান বন্ধ থাকার বিষয়টি তারা জেনেছেন। তবে সমিতির পক্ষ থেকে দোকান বন্ধ রাখার কোনো কর্মসূচি ঘোষণা করা হয়নি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...