বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

বিএনপি অফিস ভাঙচুর-অগ্নিসংযোগ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক০৯ নভেম্বর ২০২৬, ১১:২১ পিএম
বিএনপি অফিস ভাঙচুর-অগ্নিসংযোগ মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

পিরোজপুরের নেছারাবাদে বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় দৈহারী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুদর্শন মন্ডলকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার দৈহারী ইউনিয়নের গণকপাড়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সুদর্শন মন্ডল দৈহারী ইউনিয়নের গণকপাড়া বাজারসংলগ্ন এলাকায় বিএনপির কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দায়ের করা মামলার ৮ নম্বর এজাহারভুক্ত আসামি। মামলার পর থেকে তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুদর্শন মন্ডল দৈহারী ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) পদে কর্মরত। নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইএইচএফপিও) ডা. আসাদুজ্জামান তার চাকুরির বিষয়টি নিশ্চিত করেছেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...