নরসিংদীতে সহযোগীসহ গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সনেট, অস্ত্র-গুলি উদ্ধার

পুলিশের দাবি, এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে সনেট এসব অস্ত্র ও গুলি মজুত রেখেছিলেন। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
একই রাতে পৃথক অভিযানে সনেটের সহযোগী রাকিব মিয়াকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান আরও বলেন, নরসিংদীসহ বিভিন্ন জেলায় সনেট মোল্লার বিরুদ্ধে ডাকাতি, হত্যা, অপহরণ, মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে মোট ২৯টি মামলা রয়েছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

