বগুড়ার শেরপুরে মহাসড়কে ভ্যানে আগুন

পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর সার্কেল) শাম্স-ই-তাবরীজ ও থানার ওসি ঘটনাস্থল পরিদর্শনে যান। সেখানে তাঁরা ভ্যানটি পাননি। পরে আশপাশে খোঁজাখুঁজি করে রাত সাড়ে ১১টার দিকে পাশের একটি বাড়ি থেকে পোড়া ভ্যানটি উদ্ধার করে থানায় নেওয়া হয়।
বাড়ির মালিক মোখলেসের ছেলে প্রতীক (২৫) দাবি করেন, মহাসড়কের পাশে দীর্ঘক্ষণ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তিনি ভ্যানটি নিজের বাড়িতে নিয়ে গিয়েছিলেন।
এ ঘটনার তাৎক্ষণিক প্রতিবাদে শেরপুর পৌর যুবদলের উদ্যোগে ঢাকা-বগুড়া মহাসড়কে বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় নেতাকর্মীরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
ওসি মো. একরামুল হোসাইন বলেন, এ ঘটনায় তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সারাদেশ থেকে আরও পড়ুন

