বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

গাজীপুরে কাভার্ডভ্যান ও বাসে আগুন দিল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক১০ নভেম্বর ২০২৬, ০৯:৪৫ এএম
গাজীপুরে কাভার্ডভ্যান ও বাসে আগুন দিল দুর্বৃত্তরা

গাজীপুরে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাস ও একটি কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর পৌনে ৫টার দিকে গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া মনিপুর এলাকার শ্যামলী মোড়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শ্রমিকবাহী একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এর আগে সোমবার (৯ নভেম্বর) রাত ১১টার দিকে চন্দ্রা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানেও একইভাবে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে পরপর দুটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে গাজীপুরের জয়দেবপুর থানার হোতাপাড়ার মনিপুর এলাকার শ্যামলী মোড়ে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। বাসটি কারখানার শ্রমিক আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো। খবর পেয়ে রাজেন্দ্রপুর মডার্ন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...