বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

সীমান্তে সাবেক এমপি রনজিতের সভার ভিডিও ভাইরাল, আ.লীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক১০ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পিএম
সীমান্তে সাবেক এমপি রনজিতের সভার ভিডিও ভাইরাল, আ.লীগ নেতা আটক

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সিলেট সীমান্তে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট রনজিত সরকারের একটি গোপন সভা আয়োজনের খবর ও ভিডিও ছড়িয়ে পড়ার পর সুনামগঞ্জে দলটির এক নেতাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে তাকে আটক করে সুনামগঞ্জ সদর মডেল থানা-পুলিশ।

আটক এখলাছুর রহমান তারা মিয়া তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। সভার স্থান ও আয়োজন সম্পর্কে তথ্য জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, এখলাছুর রহমান তারা মিয়া সাবেক সংসদ সদস্য রনজিত সরকারের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সোমবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া রনজিত সরকারের একটি ভিডিওতে তাকে দেখা যায়। ওই ভিডিওতে রনজিত সরকারকে একটি গোপন সভায় বক্তব্য দিতে দেখা যায়। সভাটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজন করা হয়েছিল বলে জানা গেছে। সভার স্লোগান ছিল, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, গত রোববার রাতে সিলেটের কোনো একটি সীমান্ত এলাকায় ওই মতবিনিময় সভার আয়োজন করা হয়। সুনামগঞ্জ-১ (জামালগঞ্জ, তাহিরপুর, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন। সভার ব্যানারে ওই আসনের চারটি উপজেলার নাম উল্লেখ ছিল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকার।

তবে সভার নির্দিষ্ট স্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। সিলেটের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানিয়েছেন, সিলেটে এ ধরনের কোনো সভা অনুষ্ঠিত হয়নি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...