বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

গাজীপুরে শ্রমিক অসন্তোষে ১১ কারখানা ছুটি, সতর্ক পুলিশ

নিজস্ব প্রতিবেদক১০ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পিএম
গাজীপুরে শ্রমিক অসন্তোষে ১১ কারখানা ছুটি, সতর্ক পুলিশ

গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের জেরে ১১টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। তবে কোনো সড়ক অবরোধের ঘটনা ঘটেনি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার ফটক ও মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে শ্রমিকেরা কারখানায় কাজে যোগ দেন। তবে সকাল ১০টার পর গাজীপুর সদর উপজেলা ও ভোগরা এলাকার কয়েকটি কারখানায় অসন্তোষ দেখা দেয়। পরে পরিস্থিতি সামাল দিতে ১১টি কারখানা ছুটি ঘোষণা করা হয়।

ছুটি ঘোষণার পর শ্রমিকেরা একসঙ্গে কারখানা থেকে বের হয়ে আসায় কয়েকটি স্থানে জটলা তৈরি হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেন।

শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল থেকে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকদের কোনো অবরোধের ঘটনা ঘটেনি। শ্রমিকেরা সকালে কাজে যোগ দিয়েছিলেন। কয়েকটি কারখানার ভেতরে অসন্তোষ দেখা দিলে সেগুলো ছুটি ঘোষণা করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...