বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

খুলনায় ট্রেনের বগিতে আগুন

নিজস্ব প্রতিবেদক১০ নভেম্বর ২০২৬, ০২:০০ পিএম
খুলনায় ট্রেনের বগিতে আগুন

খুলনায় ঢাকা থেকে আসা নকশীকাঁথা ট্রেনের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) রাত ১২টা ৫০ মিনিটে এ ঘটনা ঘটে।

খুলনা রেলওয়ে পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নকশীকাঁথা ট্রেনটি রাতে খুলনা স্টেশনে পৌঁছায়। পরে ট্রেনটি প্ল্যাটফর্ম থেকে ওয়াশফিল্ডে নেওয়ার পথে জোড়াগেটের সামনে এস-৫২২৫ নম্বর বগিতে আগুন লাগে। খবর পেয়ে স্থানীয় লোকজন ও রেলওয়ে পুলিশের সদস্যরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ওয়াশফিল্ডে নেওয়ার পথে ট্রেনের ওই বগিতে আগুনের সূত্রপাত হয়। পরে সবার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে বগিটির তিনটি চেয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...