কুষ্টিয়ায় এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাত: অভিযুক্ত কিশোর গ্রেপ্তার

আমিনুল ইসলাম আরও বলেন, ঘটনার পরপরই পুলিশের একাধিক দল অভিযানে নামে। বিভিন্ন কৌশল ও প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তের অবস্থান শনাক্ত করা হয়। পরে পাটিকাবাড়ি এলাকায় তার খালার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় হত্যাচেষ্টার উদ্দেশ্যে গুরুতর জখম করার অভিযোগে রাতেই মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার কিশোরকে একমাত্র আসামি করা হয়েছে। আজ তাকে আদালতে পাঠানো হয়েছে।
কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইকবাল হোসেন জানান, মেয়েটির শরীরে ছুরির পাঁচটি আঘাত রয়েছে। বর্তমানে সে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল।
সারাদেশ থেকে আরও পড়ুন

