ফ্লাইওভারের ওপর মোটরসাইকেলে আগুন জ্বালিয়ে পালাল দুর্বৃত্তরা

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, দুর্বৃত্তরা নিজেরাই মোটরসাইকেলটি ফ্লাইওভারের ওপর নিয়ে আসে। পরে সেখানে মোটরসাইকেলটিতে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা।
বাসন থানার উপপরিদর্শক (এসআই) নুরু মিয়া জানান, কারা এবং কী কারণে মোটরসাইকেলটিতে আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জনমনে আতঙ্ক সৃষ্টি ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির উদ্দেশে এ ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

