বিমানবন্দরে বিশৃঙ্খলা: মেজর আখতারুজ্জামানের মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ১৫ ডিসেম্বর

বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মো. শাহরিয়ার আলম সজিব বাদী হয়ে ২ অক্টোবর বিমানবন্দর থানায় মামলা করেন। ওই দিনই আখতারুজ্জামানকে তাঁর বাসা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরদিন তাঁকে একদিনের রিমান্ডে নেওয়া হয়। এরপর গত ৪ অক্টোবর আখতারুজ্জামানকে কারাগারে পাঠানো হয়। নিম্ন আদালতে কয়েকবার জামিনের আবেদন নামঞ্জুর করার পর গত এক নভেম্বর হাইকোর্ট আখতারুজ্জামানকে জামিন দেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১ অক্টোবর মদিনা থেকে জামায়াতে ইসলামীর ৩৪ সদস্যের একটি দল পরিবারের সদস্যদের নিয়ে ঢাকায় ফেরেন। বিমানবন্দরে নামার পর লাগেজ সংগ্রহের সময় অতিরিক্ত যাত্রীর চাপের কারণে ট্রলি পেতে ভোগান্তি তৈরি হয়। এ নিয়ে কয়েকজনের সঙ্গে বিমানবন্দরের কর্মীদের কথা-কাটাকাটি হয়।
সারাদেশ থেকে আরও পড়ুন

