বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
আইসিসির শাস্তি মাথায় নিয়েই খেলছে ভারত‘দেওয়ান গাজীর কিসসা’র নতুন মঞ্চায়ন নিয়ে দুই নাট্যদলের দ্বন্দ্বনানিকে ফোনে না পেয়ে নিরাপত্তাকর্মীকে ফোন, ফ্ল্যাটে মিলল হাত-পা বাঁধা রক্তাক্ত মরদেহচাঁদপুরে দীপু মনি ও সুজিত নন্দীর বাড়িতে অগ্নিসংযোগপিরোজপুরে আ.লীগ নেতা খালেক ও যুবলীগ নেতা অভির বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটছাত্রলীগের নেতা-কর্মীদের হল ছাড়তে ২৪ ঘণ্টার আলটিমেটাম বেরোবি ছাত্রদলেরমিত্রদের অন্ধকারে রেখে নেতানিয়াহুর সঙ্গে ম্যারাথন বৈঠক বেনেতের, ফের সরকার গঠনের পথে বিবি!কর্মস্থলের দায়িত্বে ফাঁকি দিয়ে বেতন নেওয়া কি জায়েজশীতে কাঁপছে পঞ্চগড়, তাপমাত্রা ১২.৫ ডিগ্রিঅভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে মধ্যরাতে হেফাজতে নিল ডিবি
বিজ্ঞাপন

উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি

নিজস্ব প্রতিবেদক১০ নভেম্বর ২০২৬, ০৭:১২ পিএম
উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে ব্রিটিশ রাজপরিবারের সদস্য সোফি

কারখানার নিরাপত্তাব্যবস্থা, সাবান তৈরির বিভিন্ন ধাপ ও উৎপাদনপ্রক্রিয়া ঘুরে দেখেন সোফি। রোহিঙ্গা শরণার্থীদের ব্যবহারের জন্য কারখানাটিতে কাপড় ধোয়ার সাবান ও গোসলের সাবান তৈরি করা হয়।

কাঁচামাল মিশ্রণ থেকে সাবান তৈরি, কাটা এবং ব্যবহারের উপযোগী করার স্বয়ংক্রিয় প্রক্রিয়া সম্পর্কে সোফিকে অবহিত করা হয়। কারখানায় কর্মরত রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর নারী-পুরুষের কর্মসংস্থান, কারিগরি দক্ষতা অর্জন ও স্বনির্ভর হওয়ার সুযোগ সম্পর্কেও জানতে পারেন তিনি।

সাবানের গুণগত মান নিশ্চিত করতে রাসায়নিক পরীক্ষকের মাধ্যমে কীভাবে মান যাচাই করা হয়, সেটিও সোফিকে দেখানো হয়। কারখানাটিতে প্রতিদিন প্রায় ১৫ হাজার সাবান উৎপাদন করা হয়। পরে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মাধ্যমে এসব সাবান রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে বিনা মূল্যে বিতরণের জন্য সরবরাহ করা হয়।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের কর্মকর্তারা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সোফি ও তাঁর প্রতিনিধিদল ৪ নম্বর আশ্রয়শিবিরের উদ্দেশে রওনা হন। সফরসূচিতে নারী ও শিশুদের সুরক্ষা কেন্দ্র, নারীদের বহুমুখী সেবাকেন্দ্র এবং প্রতিবন্ধী নারী ও শিশুদের সহায়তা কার্যক্রম পরিদর্শনও অন্তর্ভুক্ত ছিল।

উখিয়ায় দিনব্যাপী রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে এডিনবার্গের ডাচেস। ছবি: আজকের পত্রিকা
উখিয়ায় দিনব্যাপী রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে এডিনবার্গের ডাচেস। ছবি: আজকের পত্রিকা
সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...