লালমনিরহাটে ড্রাম ট্রাকের চাপায় সাবেক সেনাসদস্য নিহত, হাসপাতালে জামায়াত নেতা

স্থানীয় লোকজন আহত দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পিপলু মিয়াকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘাতক ড্রাম ট্রাকটি, এর চালক ও তাঁর সহকারীকে আটক করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার আরিফুল ইসলাম আরিফ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই পিপলু মিয়ার মৃত্যু হয়েছে। অপর আহত ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব সজীব বলেন, ঘাতক ড্রাম ট্রাকটি, চালক ও তাঁর সহকারীসহ আটক করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

