বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
বিজ্ঞাপন

যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, পুলিশ কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক১০ নভেম্বর ২০২৬, ০৮:৫৭ পিএম
যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন, পুলিশ কর্মকর্তার ৭ বছরের কারাদণ্ড

আজ মঙ্গলবার সাতক্ষীরার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় ঘোষণা করেন। এ সময় রফিকুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।

রফিকুল ইসলাম ঝিনাইদহ সদর উপজেলার হরিধানী প্রতাপপুর গ্রামের আফছার আলীর ছেলে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২২ মার্চ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার পূর্ব নারায়ণপুর গ্রামের আব্দুল মজিদের মেয়ে তানিয়া আফরিনের সঙ্গে রফিকুল ইসলামের বিয়ে হয়। দেনমোহর নির্ধারণ করা হয় তিন লাখ টাকা। বিয়ের আগে ও পরে রফিকুল ১৮ লাখ টাকা যৌতুক নেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...