মাদ্রাসার আগুনে অসুস্থ, হাসপাতাল ছাড়ল ৫৩ শিক্ষার্থী

দুটি মেডিকেল বোর্ড গঠন করে শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ডা. সুলতান মাহমুদ। তিনি বলেন, ঘটনার পর থেকে আজ দুপুর পর্যন্ত ৮৮ শিক্ষার্থী হাসপাতালে আসে। চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সর্বোচ্চ গুরুত্ব ও আন্তরিকতার সঙ্গে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছেন।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে ফতুল্লার শান্তিধারা জামিয়া আশরাফিয়া মাদ্রাসায় আগুনের ঘটনা ঘটে।
মাদ্রাসাটির শিক্ষক আজিজুর রহমান জানান, এ সময় সবাই ঘুমিয়ে ছিল। আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে।
সারাদেশ থেকে আরও পড়ুন

