খুলনায় পল্লিচিকিৎসককে কুপিয়ে টাকা ছিনতাই

সাইফুলের ভাষ্য অনুযায়ী, ডুমুরিয়ার গুটুদিয়া এলাকায় সিলিং ফ্যান তৈরির একটি কারখানা রয়েছে জানিয়ে তাঁকে সেখানে কাজের প্রলোভন দেখায় একটি প্রতারক চক্র। তাদের কথায় বিশ্বাস করে তিনি বাগেরহাট থেকে ডুমুরিয়ায় আসেন। পথে আলী ও মহসীন নামের দুজন তাঁকে মোটরসাইকেলে করে গন্তব্যে নিয়ে যাচ্ছিলেন।
পাটকেলপোতা এলাকায় পৌঁছানোর আগেই কয়েকজন দুর্বৃত্ত তাঁদের পথরোধ করে। পরে সাইফুলকে মোটরসাইকেল থেকে নামিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপায় তারা। একপর্যায়ে তাঁর কাছে থাকা ১০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।
সারাদেশ থেকে আরও পড়ুন

