‘বোমা সন্দেহে’ দুধের কৌটা পাহারায় পুলিশ

লক্ষ্মীপুরের রায়পুরে বোমাসদৃশ বস্তু সন্দেহে দুটি দুধের কৌটা উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের চরবংশী গ্রামের একটি পরিত্যক্ত বাড়ি থেকে কৌটা দুটি উদ্ধার করা হয়। এগুলোতে বিস্ফোরক থাকতে পারে আশঙ্কায় দুর্ঘটনা এড়াতে ঘটনাস্থলে সার্বক্ষণিক পুলিশ পাহারা বসানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চরবংশী গ্রামের মৃত আবু তাহের সিকদারের পরিত্যক্ত বাড়িতে দুটি পাউডার দুধের টিনের কৌটা পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। কৌটার মুখ খুলে ভেতরে বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। খবর পেয়ে হাজীমারা পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে কৌটা দুটি উদ্ধার করেন।
সারাদেশ থেকে আরও পড়ুন

