সিরাজদিখানে লাইসেন্স ছাড়া ইট প্রস্তুত, ৩ ভাটার বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন

মুন্সিগঞ্জের সিরাজদিখানে পরিবেশগত ছাড়পত্র ও প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া অবৈধভাবে ইট প্রস্তুত করার দায়ে তিনটি ইটভাটার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ভাটাগুলোর সার্বিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার বালুচর ইউনিয়নের আকবরনগর ব্রিজের পূর্ব পাশে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শিব্বির আহমেদ।
সারাদেশ থেকে আরও পড়ুন

