বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
কক্সবাজার সৈকতে অবৈধ দোকান, হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমানিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন: দেশের ৩৫ শতাংশ মানুষ আর্থিক সেবার বাইরে

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ০৭:০০ এএম
কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন: দেশের ৩৫ শতাংশ মানুষ আর্থিক সেবার বাইরে

জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশলের ৬৯টি লক্ষ্যের মধ্যে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ৫৩টি, অর্থাৎ ৭৬ শতাংশ পুরোপুরি বাস্তবায়িত হয়েছে; বাকি ১৬টি আংশিক বাস্তবায়িত। এই লক্ষ্যগুলোর মধ্যে আর্থিক সাক্ষরতা, গ্রাহক সুরক্ষা ও সুবিধাবঞ্চিত ব্যক্তিদের সেবা রয়েছে।

এ বিষয়ে ব্যাংক এশিয়ার সাবেক এমডি ও জয়তুন বিজনেস সলিউশনসের চেয়ারম্যান আরফান আলী আজকের পত্রিকাকে বলেন, দেশে প্রায় সাড়ে ১৩ কোটি সঞ্চয়ী হিসাব থাকলেও তার অনেকগুলো নিষ্ক্রিয়। আবার নিম্ন আয়ের মানুষের ব্যাংকিং সেবায় প্রবেশও কঠিন হচ্ছে। কারণ, বেসরকারি ব্যাংকগুলো আর্থিক অন্তর্ভুক্তিতে যথেষ্ট আগ্রহী নয়। ২০ হাজার টাকার কম স্থিতির হিসাব খুলতে অনেক ব্যাংক অনাগ্রহ দেখায়; ১০ হাজার টাকা না থাকলে চেকবইও দিতে চায় না।

আরফান আলীর মতে, এক-তৃতীয়াংশ মানুষকে আর্থিক সেবার বাইরে রেখে ক্যাশলেস অর্থনীতি গড়া সম্ভব নয়। এ জন্য ব্যাংক, এমএফএস, পিএসপি ও টেলিকম খাতের সমন্বিত উদ্যোগের পাশাপাশি প্রযুক্তি, আস্থা ও সহায়ক নীতিমালা প্রয়োজন। প্রতিবেদনেও নিয়মিত ব্যবহার, আর্থিক সাক্ষরতা, ডিজিটাল দক্ষতা ও গ্রাহক সুরক্ষায় গুরুত্ব দেওয়া হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...