মানিকগঞ্জে যুবদলের ৪ নেতাকে শোকজ

নোটিশে বলা হয়েছে, তাদের বিরুদ্ধে দলীয় ও সাংগঠনিক শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের জন্য কেন তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা চাওয়া হয়েছে।
নোটিশ অনুযায়ী, সাত কার্যদিবসের মধ্যে উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোহাম্মদ সালাহ্উদ্দিন সেলিম ও সদস্যসচিব মো. আব্দুস সালামের কাছে সশরীরে উপস্থিত হয়ে লিখিত আত্মপক্ষ সমর্থন জমা দিতে হবে। একই সঙ্গে অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ ও ব্যাখ্যা দাখিল করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে অথবা তাদের দেওয়া ব্যাখ্যা সন্তোষজনক না হলে সাংগঠনিক বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

