বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

শ্রমিক অসন্তোষে থমথমে সাভার-আশুলিয়া, ২২ কারখানায় ছুটি

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ১২:১৩ পিএম
শ্রমিক অসন্তোষে থমথমে সাভার-আশুলিয়া, ২২ কারখানায় ছুটি

বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে আজও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিল্পাঞ্চলের অন্তত ২২টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। তবে প্রধান সড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১০টার পর আশুলিয়ার আব্দুল্লাহপুর-বাইপাইল সড়ক এবং বেলা ১১টার দিকে সাভারের হেমায়েতপুর এলাকায় শ্রমিকেরা বিক্ষোভ ও সড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

পুলিশ সূত্রে জানা যায়, সকালে শ্রমিকেরা স্বাভাবিকভাবেই কারখানায় কাজে যোগ দিয়েছিলেন। তবে সকাল ১০টার পর হেমায়েতপুর ও আশুলিয়ার কয়েকটি কারখানার শ্রমিকেরা বেতন বৃদ্ধির দাবিতে কাজ বন্ধ করে কর্মবিরতি শুরু করেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আশুলিয়ার বিভিন্ন কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ ও যৌথ বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। ছবি : এশিয়া পোস্ট
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ ও যৌথ বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। ছবি : এশিয়া পোস্ট

ছুটি ঘোষণা করা কারখানাগুলোর মধ্যে রয়েছে শারমিন গ্রুপ, নেক্সট কালেকশন, স্টারলিং, ওয়াইপি আশুলিয়া লিমিটেড, রেজা গার্মেন্টস, হলিউড, ছাদ ফ্যাশন, ডেবোনিয়ার, দি রোজ অ্যাপারেলস লিমিটেড, ট্রাউজার, প্রাণ-আরএফএলের সাবিহা, নিট এশিয়া, ইয়াগী বাংলাদেশ ও ফ্যাশন ইট। এ ছাড়া সাভারের হেমায়েতপুর এলাকার কয়েকটি কারখানায়ও ছুটি ঘোষণা করা হয়েছে।

কারখানায় ছুটি ঘোষণার পর বিক্ষুব্ধ শ্রমিকেরা ফটক ছেড়ে সড়কে নেমে অন্য কারখানাও বন্ধের চেষ্টা করেন। হেমায়েতপুরে এ কে এইচ গ্রুপ ও ববস গার্মেন্টসসহ কয়েকটি কারখানার শ্রমিকেরা যমুনা গার্মেন্টসের (শামস স্টাইলিং গ্রুপ) সামনে জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা চালান।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...