হবিগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের

পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রো-ব-১৬-৭৯৯৬ নম্বরের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকা মেট্রো-ন-১২-০২০১ নম্বরের একটি মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপচালক মোহাম্মদ রিপন মিয়া (২৩) গুরুতর আহত হন। তিনি মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার সুরাবি এলাকার সন্তোষ সাব্দাকরের ছেলে।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করেন। পরে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। তবে সেখানে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
সারাদেশ থেকে আরও পড়ুন

