বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

বোয়ালমারীতে রাত ও ভোরে সড়ক অবরোধ-মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ১২:২৩ পিএম
বোয়ালমারীতে রাত ও ভোরে সড়ক অবরোধ-মশাল মিছিল

নিষিদ্ধ ছাত্রলীগের ডাকা সর্বাত্মক ধর্মঘটের সমর্থনে ফরিদপুরের বোয়ালমারীতে রাত ও ভোরে পৃথকভাবে সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও মশাল মিছিল করেছেন সংগঠনটির সাবেক নেতাকর্মীদের একটি অংশ। এতে মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।

বুধবার (১১ নভেম্বর) ভোর ৬টার দিকে বোয়ালমারী উপজেলা যুবলীগ নেতা ও সাবেক ছাত্রলীগ নেতা গিয়াস উদ্দিন মাসুদের নেতৃত্বে একদল নেতাকর্মী মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে বিক্ষোভ মিছিল বের করেন। একপর্যায়ে তারা সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এ সময় ধর্মঘটের সমর্থনে বিভিন্ন স্লোগান দেন তারা।

এর আগে মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ২টার দিকে একই মহাসড়কে অবরোধ ও মশাল মিছিল করেন আরেকটি দল। বোয়ালমারী উপজেলা যুবলীগ নেতা ও সাবেক ছাত্রনেতা গালিবুর রহমান গালিব মিয়ার নেতৃত্বে অনুষ্ঠিত ওই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা সড়কে অবস্থান নিয়ে মশাল জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং ধর্মঘটের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

একই দাবিতে রাতের গভীরতা পেরিয়ে ভোরেও পৃথক কর্মসূচি পালনের ঘটনায় এলাকায় রাজনৈতিক আলোচনা তৈরি হয়েছে। দুই দফা কর্মসূচির কারণে মহাসড়কে চলাচলকারী যানবাহন ও সাধারণ যাত্রীদের সাময়িক ভোগান্তিতে পড়তে হয় বলে জানা গেছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান এশিয়া পোস্টকে বলেন, মিছিলটির একটি ভিডিও দেখেছি কিন্তু তাৎক্ষণিকভাবে স্থান শনাক্ত করা যায়নি। সম্ভবত মহাসড়কের যেকোনো স্থান থেকে ভিডিও করে ফেসবুকে ছাড়া হয়েছে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...