বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

বছর শুরুর আগেই মনিরামপুরে স্কুল-মাদ্রাসায় পৌঁছাচ্ছে নতুন বই

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ১২:৪৭ পিএম
বছর শুরুর আগেই মনিরামপুরে স্কুল-মাদ্রাসায় পৌঁছাচ্ছে নতুন বই

সূত্রটি জানিয়েছে, গত সপ্তাহের শেষ দিনে ইবতেদায়ি মাদ্রাসায় বই পৌঁছে গেছে। একই দিনে দাখিলের বই পৌঁছেছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত। মঙ্গলবার স্কুলের বই বিতরণ শুরু হয়েছে। প্রথম দিনে সপ্তম শ্রেণির সব বই ও নবম শ্রেণির গ্রুপ সাবজেক্ট বাদে বাকি বই শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছেছে।

কুয়াদা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ রায় জানান, গতকাল মঙ্গলবার তাঁরা সপ্তম ও নবম শ্রেণির ২০২৭ শিক্ষাবর্ষের নতুন বই পেয়েছেন। তাঁদের বিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে ৯৫ জন এবং নবম শ্রেণিতে ১০০ জন শিক্ষার্থী রয়েছে। সপ্তম শ্রেণির সব বই পাওয়া গেছে। নবম শ্রেণির গ্রুপভিত্তিক বিষয় ছাড়া বাকি বইগুলোও হাতে এসেছে।

যশোর-নতুন-বই-২

পাতন দাখিল মাদ্রাসার সহকারী সুপার আখতারুজ্জামান বলেন, তাঁরা প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সব বই পেয়েছেন।

গতকাল মনিরামপুর সরকারি বালক উচ্চবিদ্যালয়ে নতুন বই সংগ্রহ করতে এসেছিলেন বোয়ালিয়াঘাট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস। তিনি বলেন, আগেভাগে বই সরবরাহ করা সরকারের খুবই ভালো উদ্যোগ। আগের বছরগুলোতে নতুন বই পেতে দেরি হতো। ফলে বছরের শুরুতে পাঠদান কার্যক্রম চালিয়ে নিতে শিক্ষকদের বেগ পেতে হতো। এতে শিক্ষার্থীদের পড়াশোনাও ব্যাহত হতো। এবার নতুন বই হাতে পাওয়ায় শিক্ষার্থীরা বছরের শুরু থেকেই পড়াশোনা করতে পারবে।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...