বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

জিন তাড়াতে এসে মা-মেয়েকে হত্যা করা সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ০১:২৬ পিএম
জিন তাড়াতে এসে মা-মেয়েকে হত্যা করা সেই মাদ্রাসা শিক্ষকের মৃত্যুদণ্ড

এজাহারে বলা হয়, নিহত তাহমিনা বেগম ফাতেমা (৫২) ও তার মেয়ে সুমাইয়া আফরিন রিনথি কুমিল্লা নগরের কালিয়াজুড়ি এলাকায় আমিরুল ইসলাম রনির বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন। সুমাইয়া কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। ঘটনার দিন ৭ সেপ্টেম্বর রাত ১০টার দিকে তাজুল ইসলাম বাসায় ফেরেন। পরে তার ছোট ভাই মো. সাইফুল ইসলাম আলামিন বাসায় আসার পর দুই ভাই রাতের খাবার খাওয়ার জন্য সুমাইয়াকে ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে তার কাছে গিয়ে হাত ধরে দেখেন, শরীর ঠান্ডা। তারা সুমাইয়াকে মৃত অবস্থায় দেখতে পান।

এরপর মাকে ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তার কাছে যান। এ সময় তাহমিনা বেগমের মাথা ও কনুইয়ে রক্তের চিহ্ন এবং নাক-মুখ ফোলা দেখতে পান। তাকেও মৃত অবস্থায় পাওয়া যায়। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে আসে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, হত্যাকাণ্ডের পর বাসা থেকে একটি ভিভো মোবাইল ফোন, একটি নকিয়া মোবাইল ফোন, দুটি স্যামসাং মোবাইল ফোন এবং একটি এসার ল্যাপটপ নিয়ে যায় দুর্বৃত্তরা।

যেভাবে হত্যাকাণ্ডের বিবরণ দেন আসামি

মামলার তদন্তকারী কর্মকর্তা ২০২৫ সালের ৯ সেপ্টেম্বর মো. মোবারক হোসেনকে গ্রেপ্তার করেন। পরে তিনি আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

জবানবন্দিতে মোবারক জানান, তিনি বালুতুপা মাদ্রাসায় শিক্ষকতা করতেন। তার ওস্তাদ আল্লামা ইলিয়াস সিদ্দিকীর মাধ্যমে সুমাইয়া ও তার পরিবারের সঙ্গে পরিচয় হয়। সুমাইয়ার ওপর জিনের আসর রয়েছে এমন ধারণা থেকে তারা ঝাড়ফুঁক করাতেন। এর সূত্র ধরে তিনি ওই পরিবারের বাসায় যাতায়াত শুরু করেন।

জবানবন্দি অনুযায়ী, ২০২৫ সালের ২ সেপ্টেম্বর তিনি প্রথম ওই বাসায় গিয়ে ঝাড়ফুঁক করেন। পরে ৭ সেপ্টেম্বর সকালে বাড়ি বন্ধ করার উদ্দেশ্যে কোরআন খতম ও ঝাড়ফুঁক করতে সেখানে যান। একপর্যায়ে সুমাইয়াকে আলাদা করে ঝাড়ফুঁক দেওয়ার কথা বলে তার কক্ষে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করেন। এ সময় সুমাইয়ার মা বিষয়টি দেখে ফেললে তাকে ধাক্কা দেন। এতে তিনি খাটের কোনায় মাথায় আঘাত পেয়ে পড়ে যান। পরে মোবারক তার গলা চেপে ধরে হত্যা করেন।

জবানবন্দিতে তিনি আরও বলেন, এরপর সুমাইয়ার কক্ষে ফিরে যান। সুমাইয়া তার মাকে হত্যার বিষয়টি বুঝতে পেরে চিৎকার শুরু করেন এবং পুলিশে দেওয়ার কথা বলেন। একপর্যায়ে তিনি সুমাইয়ার গলা চেপে ধরেন। পরে তার মরদেহ গামছা দিয়ে ঢেকে রাখেন। এরপর একটি কমলা রঙের ব্যাগে ল্যাপটপ ও চারটি মোবাইল ফোন নিয়ে বাসা থেকে বের হয়ে যান।

আদালতের নথি অনুযায়ী, তদন্ত শেষে মামলাটি ২০২৬ সালের ২৩ জুলাই বিচারের জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এ আসে। ১৬ আগস্ট আদালত মামলাটি আমলে নেন। ২০ আগস্ট রাষ্ট্রপক্ষের নিযুক্ত আইনজীবী হিসেবে অ্যাডভোকেট আয়েশা আক্তারকে নিয়োগ দেওয়া হয় এবং একই দিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

মামলায় মোট ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। ৩১ আগস্ট বাদী মো. তাজুল ইসলাম ও মো. সাইফুল ইসলাম আলামিনের সাক্ষ্যগ্রহণের মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। ৬ সেপ্টেম্বর মাহবুবুর রহমান চৌধুরী ও মাহফুজুর রহমানের সাক্ষ্য নেওয়া হয়। ১৭ সেপ্টেম্বর নন্দিতা পাল, নিশাত জাহান চৌধুরী, জহিরুল ইসলাম ও আনিসুল ইসলামের সাক্ষ্য গ্রহণ করা হয়।

এছাড়া ৬ অক্টোবর মো. সহিবুর রহমান, গাজী মো. পারভেজ, মিজানুর রহমান ও শরীফ ইবনে আলমের সাক্ষ্যগ্রহণ করা হয়। সর্বশেষ ১২ অক্টোবর মো. সাখাওয়াত হোসেনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে সাক্ষ্যগ্রহণ কার্যক্রম শেষ হয়।

পরে ১৯ অক্টোবর আদালত আসামিকে পরীক্ষা করেন। ২৭ অক্টোবর মামলার যুক্তিতর্ক শেষ হয়। এরপর ৫ নভেম্বর রায় ঘোষণার দিন ধার্য করা হলেও পরবর্তী সময়ে তা পিছিয়ে ১১ নভেম্বর নির্ধারণ করা হয়। সর্বশেষ বুধবার মামলার একমাত্র আসামি মো. মোবারক হোসেনকে মৃত্যুদণ্ড এবং দুই লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...