মীর হেলালের পায়ে ধরে আপনি চবির ভিসি হয়েছেন: ছাত্রদলের সাবেক নেতা খুরশেদ

৬ নভেম্বর (শুক্রবার) চবি ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক নূরুল হুদা মুসার ৩২তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় এসব মন্তব্য করেন খুরশেদ আলম। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তাঁর বক্তব্যের একটি অংশ ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে।
স্মরণসভায় খুরশেদ আলম বলেন, ‘আমাদের বর্তমান যে ভিসি, সে জীবনে বিএনপি করেছে? একদিন মীর নাসিরের (মীর হেলালের বাবা, সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী) পায়ে ধরে শিক্ষক হয়েছেন, আরেক দিন তাঁর ছেলেকে পায়ে ধরে ভিসি হয়েছেন।’
তিনি আরও বলেন, ‘কাউকে পরোয়া করি না আমি। জীবনে যা কিছু আছে, আলহামদুলিল্লাহ। কেউ কিছু দেবে, এটা বিশ্বাসও করি না। আমি কোনো নেতাকে বিশ্বাস করি না যে আমার নেতা আমার জন্য এটা করবেন। আমার আল্লাহ আমার জন্য করবেন। আমি স্পষ্ট কথা বলি।’
সারাদেশ থেকে আরও পড়ুন

