বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
এবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটিচট্টগ্রামে ট্রাফিক পুলিশবক্সে অগ্নিসংযোগ, ছাত্রলীগকর্মীসহ আটক ৮অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণ: সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির অনুমোদনমধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পিছে এত অর্থ ঢালা ‘বোকামি’ হয়েছে: ইলন মাস্কআলমডাঙ্গায় জাল দলিল দিয়ে ব্যাংকঋণের চেষ্টা, সাব-রেজিস্ট্রি অফিস থেকে আটক ১মহেশপুরে আমির হামজার মাহফিলের পোস্টারে বিএনপি নেতাদের নাম: ক্ষোভ জানিয়ে সংবাদ সম্মেলনপুলিশের চুরি হওয়া টহল ভ্যান উদ্ধার, গ্রেপ্তার ১
বিজ্ঞাপন

পুলিশ ক্যাম্পের সামনেই জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পিএম
পুলিশ ক্যাম্পের সামনেই জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার চেষ্টা

খুলনার শিববাড়িতে জুলাই স্মৃতিস্তম্ভে পেট্রোল ছিটিয়ে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে।

বুধবার (১১ নভেম্বর) ভোরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে স্তম্ভের গায়ে আগুনের চিহ্ন দেখা গেছে। আগুন দেওয়ার চেষ্টার স্থানেও পোড়া দাগ রয়েছে।

আটক ফাহাদ হোসেন নগরীর শেখপাড়া এলাকার ২০ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোর সাড়ে ৩টা থেকে সোয়া ৪টার মধ্যে মোটরসাইকেলে করে দুই যুবক শিববাড়ির জুলাই স্তম্ভের সামনে আসে। এ সময় তাঁদের একজন বোতলে থাকা পেট্রোল স্তম্ভের গায়ে ছিটিয়ে আগুন ধরানোর চেষ্টা করেন। বিষয়টি আশপাশের লোকজনের নজরে এলে তারা দ্রুত আগুন নিভিয়ে ফেলেন। এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...