ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক দুই চেয়ারম্যানের লোকজনের সংঘর্ষে আহত ৪০

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুরা গ্রামে সাবেক দুই ইউপি চেয়ারম্যানের পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। আজ বুধবার সকাল ৭টা থেকে দফায় দফায় সংঘর্ষ হয়। প্রায় দুই ঘণ্টা পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাবেক ইউপি চেয়ারম্যান আখতার হোসেন ও সাবেক চেয়ারম্যান বকুলের পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। দুই পক্ষের মধ্যে আগেও একাধিকবার সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সারাদেশ থেকে আরও পড়ুন

