বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

দলিল আটকে ঘুষ দাবির অভিযোগ, সাব-রেজিস্ট্রারের অপসারণ চান লেখকেরা

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পিএম
দলিল আটকে ঘুষ দাবির অভিযোগ, সাব-রেজিস্ট্রারের অপসারণ চান লেখকেরা

মাদারীপুরের শিবচর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে যোগদানের মাত্র তিন দিনের মাথায় নতুন সাব-রেজিস্ট্রার আবরার ইবনে রহমানের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন দলিল লেখকেরা। দলিল নিবন্ধনে নানা অজুহাতে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং কাজের বিনিময়ে ঘুষ দাবির অভিযোগ তুলে তার অপসারণের দাবি জানিয়েছেন তারা।

বুধবার (১১ নভেম্বর) সকালে থেকে দুপুর পর্যন্ত উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ নিয়ে উত্তেজনা ও বিক্ষোভের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে দলিল নিবন্ধন কার্যক্রম নিয়ে সাব-রেজিস্ট্রারের সঙ্গে দলিল লেখকদের বিরোধ দেখা দেয়। একপর্যায়ে অফিসের কর্মচারীরা কার্যালয়ের ভেতর থেকে দরজায় তালা দিলে বাইরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন দলিল লেখকেরা। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

দলিল লেখকদের অভিযোগ, গত ৮ নভেম্বর শিবচর উপজেলা সাব-রেজিস্ট্রার হিসেবে যোগদান করেন আবরার ইবনে রহমান। দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন আইনি জটিলতার অজুহাতে দলিল নিবন্ধন আটকে রাখছেন তিনি। পরে সেসব দলিল নিবন্ধনের জন্য মোটা অঙ্কের ঘুষ দাবি করা হচ্ছে। ঘুষ দিলে কাজ হচ্ছে, আর না দিলে নানা অজুহাতে দলিল ঝুলিয়ে রাখা হচ্ছে বলে অভিযোগ তাদের। এ পরিস্থিতিতে ক্ষুব্ধ দলিল লেখকেরা তার অপসারণের দাবিতে আন্দোলনে নামেন।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...