গাইবান্ধায় ব্যাংকের শাখা স্থানান্তরের প্রতিবাদে কাফনের কাপড় পরে বিক্ষোভ

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নূরুলগঞ্জের হাট ও আশপাশের এলাকার মানুষ রূপালী ব্যাংকের ওই শাখার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম করে আসছেন। সম্প্রতি ওই শাখাটি অন্যত্র স্থানান্তর করার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
তাঁরা বলেন, ব্যাংকের শাখাটি স্থানান্তর করা হলে হাটের ব্যবসায়ীসহ স্থানীয়রা সব ধরনের ব্যাংকিং সেবা থেকে বঞ্চিত হবেন। তাই শাখাটি স্থানান্তরের সিদ্ধান্ত বাতিলের জন্য কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।
সারাদেশ থেকে আরও পড়ুন

