বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
চুয়াডাঙ্গা ডট নেট
শিরোনাম
নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহপদ্মবিলায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ, অল্পের জন্য রক্ষা২০৭০ সাল নাগাদ ভারতে কমবে হিন্দু জনসংখ্যা, বাড়বে মুসলিমদের: পিউ রিসার্চচুয়াডাঙ্গায় গভীর রাতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রোল বোমা হামলাফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে ‘অপহরণের’ অভিযোগনেতানিয়াহুর প্ররোচনায় ইরানে ফের যুদ্ধ শুরুর কথা ভাবছেন ট্রাম্পএবার গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা–ভাঙচুর ও আগুনঝিনাইদহে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইউপি চেয়ারম্যান নিলু গ্রেফতারঝিনাইদহে নাশকতার মামলায় হলিধানী ইউপি চেয়ারম্যান গ্রেপ্তারবিদ্যালয়ে আগুন, আতঙ্কে শিক্ষার্থীদের ছোটাছুটি
বিজ্ঞাপন

টেকনাফে বিজিবির টহল দলে হামলা, যৌথ অভিযানে আটক ৩

নিজস্ব প্রতিবেদক১১ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পিএম
টেকনাফে বিজিবির টহল দলে হামলা, যৌথ অভিযানে আটক ৩

কক্সবাজারের টেকনাফে বিজিবির টহল দলের ওপর হামলার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত সোয়া ১১টার দিকে টেকনাফ উপজেলার ওলিয়াবাদ মাদ্রাসাসংলগ্ন এলাকায় এ হামলা হয়। হামলায় বিজিবির এক সদস্য আহত হয়েছেন। টহল দলের ব্যবহৃত একটি পিকআপের তিনটি কাচ ভাঙচুর করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধে নিয়োজিত টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের এক প্লাটুন বিশেষ টহল দলের ওপর একদল দুর্বৃত্ত অতর্কিত ইটপাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

ঘটনার পরপরই বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালানো হয়। রাত আনুমানিক ১২টার দিকে হামলায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়।

সারাদেশ থেকে আরও পড়ুন
আরও সংবাদ লোড হচ্ছে...