সিলেটের সেই রিসোর্টে তালা দিয়েছে পুলিশ, আটক ৪

এর আগে গত ৮ নভেম্বর শিক্ষা সফরের কথা বলে এক আইনজীবী রাতারগুলের ওই রিসোর্টটি ভাড়া নেন এবং সেখানে একটি শিক্ষা সফরের ব্যানার টাঙান। পরবর্তীতে সেখানে হঠাৎ উপস্থিত হন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার। সেখানে ব্যানার টাঙিয়ে সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে তিনি চলে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়লে দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। ওই ভিডিওর সূত্র ধরে সুনামগঞ্জ জেলা পুলিশ তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। এছাড়া ভিডিও প্রকাশের পর সোমবার দিবাগত রাতে সিলেট মহানগরীর গোপালটিলায় রনজিত সরকারের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটে।
সারাদেশ থেকে আরও পড়ুন

