খাগড়াছড়িতে বিএনপি অফিসে আগুন, কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ১১ নেতাকর্মী আটক

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় বড়পিলাক বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১১ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আগুন দেওয়ার এই আগুন দেওয়ার ঘটনা ঘটে। একই দিন ভোররাতে খাগড়াছড়ি শহরের পানখাইয়াপাড়া সড়কে একটি চাঁদের গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এছাড়া খাগড়াছড়ি-দীঘিনালা ও খাগড়াছড়ি-মাটিরাঙ্গা সড়কের দুটি স্থানে গাছ ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করা হয়।
সারাদেশ থেকে আরও পড়ুন

